মাইকেল জ্যাকসনের বাঘ `থ্রিলার'-এর মৃতু্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত পপ কিং মাইকেল জ্যাকসনের পোষা বাঘ ছিল `থ্রিলার'। জ্যাকসনের নেভারল্যান্ড থেকে একসময় তার ঠঁাই হয়েছিল ক্যালিফোর্নিয়ার শাম্বালা প্রিজার্ভ বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত থ্রিলার সম্প্রতি শাম্বালার বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে মারা গেছে। ১৯৯৮ সালে পৃথিবীর আলো দেখেছিল থ্রিলার ও তার ভাই সাবু। সেই থেকে টানা ৮ বছর জ্যাকসনের নেভারল্যান্ড র্যাঞ্চেই থাকত তারা। ২০০৬ সালে জ্যাকসন নেভারল্যান্ড ছেড়ে চলে গেলে থ্রিলার ও সাবুর ঠঁাই হয় বর্ষীয়ান মার্কিন অভিনেত্রী টিপ্পি হেড্রেনের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র শাম্বালা প্রিজার্ভে। সেখানেই মারা গেছে ১৩ বছর বয়সী থ্রিলার।২০০৬ সালে হাতি, জিরাফ, ফ্লেমিংগো, ওরাং ওটাং, এক ডজনেরও বেশি সরীসৃপসহ নেভারল্যান্ডের অন্যান্য প্রাণী পাঠিয়ে দেয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে। থ্রিলার সম্পর্কে হেড্রেনের উদ্ধৃতি দিয়ে ইয়াহু নিউজ জানিয়েছে, `থ্রিলারের চলে যাওয়াটা খুবই দুঃখজনক। সে খুবই সাহসী আর স্বাধীনচেতা ছিল। মিডিয়া এবং দর্শনার্থীদের কাছে সে ছিল খুবই জনপ্রিয়। প্রায় সময়ই তার আশপাশে দর্শনার্থী এবং ক্যামেরাম্যানরা ভিড় করতেন। কিন্তু শান্ত স্বভাবের থ্রিলার কখনই কারও ওপর আক্রমণ চালানোর চষ্টো করেনি। এ জন্য আমরা সবাই তাকে খুবই ভালোবাসতাম।' হেড্রেন আরও বলেছেন, `আমাদের সবার সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছিল থ্রিলার। সাবুর সঙ্গে তার খুনসুটি দেখে আমরা দারুণ মজা পেতাম। বলা যায়, সাবুকে সে নিয়ন্ত্রণ করত। খাবার চুরি করাসহ সাবুর সঙ্গে এমন সব কাণ্ড সে করত যে অন্য কোনো পুরুষ বাঘ সাধারণত সহ্য করে না। আমাদের এখানে আরও ১৫টি বাঘ থাকলেও, থ্রিলার চলে যাওয়ায় খুবই নিঃসঙ্গ হয়ে পড়েছে সাবু। সহসা তার এ নিঃসঙ্গতা কাটবে বলে মনে হয় না।'